× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুর গুনগুন করে গুগলে প্রিয় গান খুঁজবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ মার্চ ২০২৪, ০৯:৪৫ এএম । আপডেটঃ ২১ মার্চ ২০২৪, ০৯:৪৫ এএম

প্রতীকী ছবি

সুর জানা থাকলেও অনেক সময় গানের কথা বা শিল্পীর নাম মনে পড়ে না অনেকেরই। ফলে প্রিয় সেই গান অনলাইনে খুঁজে পেতে বেশ সমস্যা হয়। তবে গুগলের সার্চ সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট গানের সুর গুনগুন করে গাইলেই কাঙ্ক্ষিত গানটি অনলাইনে সহজে খুঁজে পাওয়া যায়। 

গুগলের এ সুবিধা ব্যবহার করে বাংলা, ইংরেজিসহ ২০টির বেশি ভাষায় পছন্দের গান খুঁজে পাওয়া সম্ভব। সুর উচ্চারণ করে গুগল সার্চে পছন্দের গান খুঁজে পাওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক।

সুর উচ্চারণ করে পছন্দের গান খুঁজে পাওয়ার জন্য স্মার্টফোন থেকে গুগল অ্যাপ চালু করে সার্চবারের নিচে থাকা ‘সিং’ নামের অপশনে ট্যাপ করতে হবে। এরপর কাঙ্ক্ষিত গানের সুর ১০ থেকে ১৫ সেকেন্ড গুনগুন করে উচ্চারণ করলেই একটি পপআপ বক্সে প্রাসঙ্গিক বিভিন্ন গানের ফলাফল তালিকা আকারে দেখা যাবে। 

ফলাফলে গানের নাম, শিল্পীর নাম ও উচ্চারণ করা সুরের সঙ্গে কত শতাংশ মিলেছে, তা দেখা যাবে। এবার প্রদর্শিত ফলাফল থেকে কাঙ্ক্ষিত গানের বাটনে ট্যাপ করলেই একটি পেজ চালু হবে এবং গান শোনা যাবে।

বিষয় : সুর শিল্পী

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.