× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর মুছে ফেলার উপায়

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মার্চ ২০২৪, ০১:৪৩ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ০১:৪৩ এএম

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আদান-প্রদান করা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তা নিরাপদে রাখতে সেগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ রয়েছে। ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বার্তা পাঠানোর আগেই মুছে যাওয়ার সময় নির্ধারণ করা সম্ভব। ফলে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তাগুলো প্রাপকের চ্যাট বক্সে নির্দিষ্ট সময় পর আর দেখা যায় না।

পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর মুছে ফেলার জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর পপআপ বক্সে প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করে ‘প্রাইভেসি’ বাটনে ক্লিক করতে হবে। এবার স্ক্রল করে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশনের নিচে থাকা ‘ডিফল্ট মেসেজ টাইমার’ বাটনে ক্লিক করলেই ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৯০ দিনের তিনটি অপশন দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি অপশন নির্বাচন করলেই নির্দিষ্ট সময় পর প্রাপকের চ্যাট বক্স থেকে পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.