× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছুটির দিন অন্যরকম কাটাতে যা যা করতে পারেন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৭ মার্চ ২০২৪, ২২:৩১ পিএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৪, ০৩:৪৬ এএম

ছবি: সংগৃহীত

সারা সপ্তাহ পরিশ্রম করার পর মানুষ অবসর সময় কাটায় ছটির দিনে। অফিস যাওয়ার তাড়া নেই। তড়িঘড়ি রান্না করার চাপ নেই। সব কিছুই ধীরেসুস্থে করলেও অসুবিধা নেই। কিন্তু সপ্তাহভর অফিস আর বাড়ি করতে গিয়ে ছুটির দিনের পরিকল্পনাটাই করা হয়ে ওঠে না। 

ছুটির দিন মানেই বাইরে গিয়ে হইহুল্লোড় করতে হবে, তাও কিন্তু নয়। এ দিনটা একটু অন‍্যরকমভাবে কাটানো যায়।

১. বন্ধের দিন সকলেই প্রায় সারা সপ্তাহের বাজারটা সেরে ফেলেন। না হলে আর সময় নেই। সকাল সকালই সেরে ফেলতে পারলে আরও ভালো। বিকেলটা রাখুন কোন নদী কিনারায় বা সমুদ্রের পাড়ে বসে কাটানো কিংবা কোথায় ঘুরতে যাওয়ার জন্য। শেষে সিনেমা দেখে, ডিনারটা বাইরে সেরেই ফিরুন। পরিবারও খুশি, আপনিও পরের সপ্তাহটা দারুণভাবে শুরু করতে পারবেন।

২. সকাল সকাল অফিসে বেড়িয়ে যেতে হয় তাই রাত জাগারও অবকাশ নেই। বই পড়তে যারা ভালোবাসেন তাদের বই পড়ার সময় নেই। এই দিনটি বই পড়েও কাটিয়ে দিতে পারেন। সঙ্গে মাঝে মাঝে গরম কফির সঙ্গে তেলে ভাজা হলে তো কথাই নেই। নির্ভেজাল সাহিত্যের সঙ্গে ছুটিটা মন্দ কাটবে না।

৩. যারা স্বাস্থ্য সচেতন তারা ছুটির দিনের সকালটা রাখতে পারেন শরীর চর্চার জন্য। তার সঙ্গে বিকেলে জুড়ে দিন যেকোনো কিছু। বই পড়াও হতে পারে, পরিবারের সঙ্গে সময় কাটানোও হতে পারে বিউটি পার্লারে যাওয়া হতে পারে। সঙ্গে থাকতে পারে দুপুরের ভাত ঘুম।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.