× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলা লেখার ভুল শুধরে দেবে ‘সঠিক এআই’

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৬ এএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৬ এএম

প্রতীকী ছবি

ইংরেজি বানান বা ব্যাকরণগত ভুল শুধরে দিতে বেশ কিছু সফটওয়্যার বা ওয়েবসাইট আছে। বাংলায় কেন নেই? এ প্রশ্নটিই এসেছিল একদল তরুণের মাথায়।

‘সঠিক এআই’ তাঁদেরই উদ্যোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে যেন সহজ ও নির্ভুলভাবে বাংলা লেখা যায়, সেটিই নিশ্চিত করতে চেয়েছেন তাঁরা।

‘সঠিক এআই’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান হাবীব নিউক্যাসেল ল একাডেমি থেকে আইন বিষয়ে ডিপ্লোমা করেছেন। পরে যুক্তরাজ্যের সাউথ টেমস কলেজ থেকে ৬ লেভেলের স্নাতক সম্পন্ন করেন; বিষয় ছিল ব্যবসা ব্যবস্থাপনা।

সহপ্রতিষ্ঠাতা (সিটিও) আলমগীর আহমেদ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক করেছেন।

আরেক সহপ্রতিষ্ঠাতা আর টি বি রুহান (সিওও) আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বসে ‘সঠিক এআই’-এর উদ্যোক্তাদের সঙ্গে কথা হচ্ছিল গত ২৯ জানুয়ারি। আহসান হাবীব বলছিলেন প্রকল্পের শুরুর দিকের কথা, ‘আমি যখন স্টুডেন্ট, তখন ইংরেজি লেখার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতাম। কিন্তু শুদ্ধ বাংলা লিখতে সাহায্য করবে, সে রকম ভালো কিছু পাইনি। আবার দেখা যেত ইংরেজি লেখার বেশির ভাগ সফটওয়্যারই বিদেশি। তাই পেমেন্ট করতে সমস্যা হতো। তখনই অনুধাবন করি, এ সমস্যাটা শুধু আমাদের নয়। দুই বাংলার সাধারণ মানুষ ছাড়াও লেখালেখি ও প্রকাশনা শিল্পের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরাও নিশ্চয় এ সমস্যায় পড়েন। সমাধান খোঁজার চিন্তা থেকেই আমি ও বন্ধু আলমগীর আহমেদ মিলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিছু উদ্ভাবনের চেষ্টা করতে থাকি। পরে আমাদের সঙ্গে রুহান যোগ দেয়।’

২০২১ সাল থেকে পুরোদমে কাজ শুরু করে এই স্টার্টআপের দল। একসময় পুরো প্রকল্প সাজিয়ে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট’ (বিগ) ২০২৩-এ অংশ নেয় তারা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি (আইডিইএ) এই প্রতিযোগিতার আয়োজক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.