× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এআই ফিচার ও ৮,১০০ এমএএইচ ব্যাটারিতে দেশে এলো অনার ৬০০এস ৫জি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৪ নভেম্বর ২০২৬, ২২:১৭ পিএম । আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৬, ২২:১৭ পিএম

মঙ্গলবার ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘অনার ৬০০এস ৫জি’ স্মার্টফোন উন্মোচন করে অনার বাংলাদেশ। ছবি: সংগৃহীত

লাইভ স্ট্রিম, মোবাইল গেমিং ও দৈনন্দিন এআই ব্যবহারের অভিজ্ঞতাকে সামনে রেখে দেশের বাজারে ‘অনার ৬০০এস ৫জি’ স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অনার বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ডিভাইসটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়, যার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৯৯৯ টাকা।

স্মার্টফোনটিতে ব্যবহারকারীদের সুবিধার জন্য আলাদা একটি এআই বাটন যুক্ত করা হয়েছে, যা দিয়ে সহজেই বিভিন্ন এআই টুল সক্রিয় করা যায়। এর ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচারের মাধ্যমে ভয়েস কমান্ড বা কথার নির্দেশনায় ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা সম্ভব।

ডিভাইসটির অন্যতম বড় আকর্ষণ এর ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এক চার্জে একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে এবং ১৫ ঘণ্টার বেশি সময় ভারী গেম খেলা সম্ভব হবে।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচারের মাধ্যমে অনার ৬০০এস ৫জি ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির বিভিন্ন সুবিধা কাজে লাগানোর সুযোগ পাবেন।’

প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর এবং ৮ জিবি র‍্যামের পাশাপাশি আরও ১৬ জিবি র‍্যাম বাড়ানোর সুবিধা। ধুলাবালু ও পানি প্রতিরোধে এতে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং দেওয়া হয়েছে, আর এসজিএসের সনদ অনুযায়ী এটি ২.৫ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ধাক্কা সামলাতে সক্ষম।

উন্মোচন অনুষ্ঠানে অনারের নতুন থিম সং প্রকাশ করা হয়, যার সংগীত তৈরি করেছেন রাতুল এবং কণ্ঠ দিয়েছেন জেফার, মাশা ও ফিরোজ জং। এআই প্রযুক্তিতে নির্মিত মিউজিক ভিডিওর পাশাপাশি তিন শিল্পী মঞ্চে সরাসরি গান পরিবেশন করেন এবং ‘এআই ক্রিয়েটরস ডেন’ প্রচারণার তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এআই ক্রিয়েটরস ডেন প্রসঙ্গে অনার বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব প্রডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, ‘প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে বলে আমরা বিশ্বাস করি। এআই ক্রিয়েটরস ডেন প্রচারণার মাধ্যমে আমরা তরুণদের জন্য সেই সুযোগই তৈরি করতে চেয়েছি। এর মাধ্যমে তাঁরা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।’

কালো, সোনালি ও পার্পল—এই তিনটি রঙে পাওয়া যাবে অনার ৬০০এস ৫জি। বড় ব্যাটারি, বাড়তি টেকসই গঠন ও এআই সুবিধার সমন্বয়ে মধ্যম-উচ্চপর্যায়ের স্মার্টফোন বাজারে ডিভাইসটি তরুণ গেমার ও কনটেন্ট নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.