× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে 'ভিভো ওয়াই৩২'

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

০৮ অক্টোবর ২০২৬, ১৩:৩০ পিএম । আপডেটঃ ০৮ অক্টোবর ২০২৬, ১৩:৩১ পিএম

বাংলাদেশের বাজারে আসছে স্মার্টফোন 'ভিভো ওয়াই৩২'। ছবি: সংগৃহীত

দেশের প্রাত্যহিক কাজের গতি সচল রাখা এবং ঘন ঘন চার্জ দেওয়ার বিড়ম্বনা মেটাতে শক্তিশালী ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইনের নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৩২’ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ‘পাওয়ার লং, গ্রো অন’ স্লোগানকে সামনে রেখে বিশেষ প্রযুক্তি সংবলিত এই হ্যান্ডসেটটিতে যুক্ত করা হয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) দীর্ঘস্থায়ী ‘ব্লুভোল্ট’ ব্যাটারি। আগামী দিনগুলোতে অফিশিয়ালি বাজারে আসার অপেক্ষায় থাকা ফোনটি ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও কর্মব্যস্ত পেশাজীবীদের দিনভর নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা দেবে বলে জানা গেছে।

নতুন এই স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে উঠে এসেছে এর বিশাল ব্যাটারি ব্যাকআপ ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ভিভোর পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকের সাথে যোগাযোগ রক্ষা, অর্ডারের তদারকি বা দীর্ঘ ভ্রমণের সময় বারবার পাওয়ার ব্যাংক বা চার্জার সাথে রাখার ঝামেলা দূর করতেই ফোনটি এমন শক্তিশালী কনসেপ্টে তৈরি। এমনকি বাংলাদেশের গ্রীষ্মকালের তীব্র গরমেও অতিরিক্ত গরম না হয়ে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে এর বিশেষ ব্যাটারি ব্যবস্থাপনা প্রযুক্তি।

কার্যক্ষমতার পাশাপাশি ভিজ্যুয়াল অ্যাপিল ও নান্দনিক ফিনিশিং দিতে ওয়াই৩২-এর ডিজাইনেও আনা হয়েছে বৈচিত্র্য। ‘টুইলাইট রেড’ শেডের মার্জিত লুক এবং আধুনিক মেটালিক ক্যামেরা মডিউলের পাশাপাশি হ্যান্ডসেটটিতে রয়েছে একটি আকর্ষণীয় ‘ডায়নামিক লাইট’। ভিন্ন ভিন্ন কোণ থেকে আলোর প্রতিফলনে ফোনটির পেছনের অংশে প্রিমিয়াম আবহ ফুটে ওঠে, যা যেকোনো পোশাক বা পরিবেশের সাথে মানানসই।

স্মার্টফোন খাতের বাজার বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান অনলাইন ব্যবসা ও প্রতিনিয়ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকার যুগে একটি বড় ব্যাটারির নির্ভরযোগ্য ফোন তরুণ ও উদীয়মান উদ্যোক্তাদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে। ভিভো বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানায়, "সারাদিনের কর্মব্যস্ততায় চার্জের লাল সংকেত যেন কাজের বাধা না হয়ে দাঁড়ায়, সে লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই মডেল। খুব শিগগিরই মূল্য ও বিক্রয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।"

বাংলাদেশের অফিশিয়াল টেক গ্যাজেট বাজারে ভিভো ওয়াই৩২ যুক্ত হলে প্রিমিয়াম আউটলুক ও শক্তিশালী ব্যাটারি ক্যাটাগরিতে এটি বড় ধরনের সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.