আধুনিক প্রিমিয়াম ডিজাইন ও থ্রিডি কার্ভড ডিসপ্লের নতুন স্মার্টফোন ‘ভিভো ভি৮০ লাইট ৫জি’-এর অফিশিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকা এই আয়োজনে গ্রাহকদের জন্য ০% সুদে ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা, বিনামূল্যে ডাটা বান্ডেলসহ বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে ভিভো। ৭,০৫০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল সনি নাইট পোর্ট্রেট ক্যামেরাসমৃদ্ধ ফোনটি দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে আরও সাশ্রয়ী উপায়ে পৌঁছে দিতে এই অফার উন্মোচন করা হলো।
ভিভোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে এককালীন নগদ মূল্যে ফোনটি প্রি-অর্ডার করলে মিলবে 'অ্যাপেক্স ও ভিভো গিফট বক্স' অথবা আকর্ষণীয় 'স্মার্ট গ্লাস'। অন্যদিকে, ০% ইন্টারেস্টে মাসিক ৭,০০০ টাকার কিস্তিতে হায়ার পারচেজ সুবিধা গ্রহণকারী প্রতিটি গ্রাহকের জন্য রাখা হয়েছে 'ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ'। এছাড়া ‘সিউর শট গিফট’ হিসেবে প্রতিটি ডিভাইসের সাথে থাকছে ৭ দিনের জন্য ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল ড্রাইভের স্টোরেজ এবং ভিভোর সিলভার মেম্বারশিপ।
ভিভোর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “ভিভো ভি৮০ লাইট ৫জি-তে যুক্ত করা হয়েছে ৪ ন্যানোমিটারের শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং ৭০৫০ এমএএইচ-এর বিশাল ব্লুভোল্ট ব্যাটারি। সেই সাথে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং নিশ্চিত করায় ফোনটি পানি ও ধুলোবালির ঝুঁকিমুক্ত থাকবে।”
আকর্ষণীয় 'সিল্ক হোয়াইট' ও 'স্যাফায়ার ব্লু' রঙের ফোনটির দুটি ভ্যারিয়েন্ট দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের অফিশিয়াল দাম রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা।
সহজ কিস্তি সুবিধা, ব্র্যান্ডেড গিফট অফার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের কারণে মধ্যম ও উচ্চ বাজেটের স্মার্টফোন বাজারে ভিভোর নতুন এই মডেলটি ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।