বাংলাদেশি পাসপোর্ট। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণে তিন ধাপ এগিয়ে বিশ্বের ৯৭তম স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। নতুন এই র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়াই বিশ্বের মোট ৩৫টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন, যার মধ্যে এশিয়ারই রয়েছে ৬টি জনপ্রিয় দেশ।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে অবস্থান করছে উত্তর কোরিয়া।
প্রকাশিত তথ্য মতে, ভিসা প্রক্রিয়ার জটিলতা এড়াতে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এ ৬টি দেশ বিশেষ সুযোগ তৈরি করেছে। এর মধ্যে কোনো কোনো দেশে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুবিধা রয়েছে, আবার কোনোটিতে পৌঁছানোর পর ‘ভিসা অন অ্যারাইভাল’ গ্রহণ করতে হয়।
পাসপোর্ট সূচকে সুবিধা পাওয়া এশিয়ার ৬টি দেশের তালিকা ও ভ্রমণের ধরন বিশ্লেষণ নিচে দেওয়া হলো:
আন্তর্জাতিক ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা থাকলেও ভ্রমণের মূল সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ইমিগ্রেশন নীতিমালা যাচাই করা অপরিহার্য। সচরাচর এসব ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকা, ফিরতি বিমান টিকিট, হোটেল বুকিং এবং ভ্রমণের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার (ব্যাংক বিবরণী বা ক্যাশ) প্রমাণ সঙ্গে রাখা বাধ্যতামূলক।
আন্তর্জাতিক আকাশপথ ও ইমিগ্রেশন খাতের সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন, ভ্রমণকারীকে অবশ্যই যাত্রার পূর্বে সংশ্লিষ্ট দেশের দূতাবাস কিংবা অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটের সাম্প্রতিক নির্দেশনাগুলো দেখে নেওয়া উচিত। যাতে বিমানবন্দরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি না হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
