রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রযুক্তিনির্ভর উপহারে নতুন মাত্রা যোগ করতে দেশের বাজারে এলো ভিভো ওয়াই৩১ডি। আভিজাত্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ এর মনকাড়া ‘ফেস্টিভ রেড’ রঙ। শুধুমাত্র নান্দনিকতাই নয়, বরং ব্যবহারকারীর দীর্ঘস্থায়ী অভিজ্ঞতার কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে ভিভোর ইতিহাসে সর্বোচ্চ সক্ষমতার ৭২০০ এমএএইচ ‘ব্লুভোল্ট’ ব্যাটারি।
ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান-পিস সিমলেস ফিনিশ ডিজাইন এবং মেটালিক ক্যামেরা মডিউল। এর কোয়াড-কার্ভড ব্যাক কভার ব্যবহারকারীকে দেবে এক অনন্য ও আরামদায়ক অনুভূতি। উৎসবের আমেজকে রাঙিয়ে দিতে ‘ফেস্টিভ রেড’ ছাড়াও ডিভাইসটি স্টারলাইট গ্রে এবং গ্লো হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে।
পাওয়ারফুল ব্লুভোল্ট ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং
স্মার্টফোনটির প্রধান বিশেষত্ব এর ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা এক চার্জেই টানা ৪৫ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং বা ১১.৮ ঘণ্টা পর্যন্ত গেমিং সাপোর্ট নিশ্চিত করে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা মাত্র ৪৩ মিনিটে ৫০ শতাংশ চার্জ সম্পন্ন করতে সক্ষম। এছাড়া প্রায় ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি এবং রিভার্স চার্জিং সুবিধা ফোনটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নির্ভরযোগ্য করে তুলেছে।
কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে এতে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিং দেওয়া হয়েছে, যা ধুলো ও পানি থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে। টাইটান গ্লাস ও এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ফিচারের কারণে যেকোনো আকস্মিক আঘাত থেকে ফোনটি থাকবে নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর সমৃদ্ধ এই ফোনটি টানা ৫০ মাস পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়।
উন্নত ডিসপ্লে ও ফটোগ্রাফি
৬.৭৫ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে এবং ১২৫০ নিটস ব্রাইটনেস আউটডোরেও দেবে স্বচ্ছ ভিজ্যুয়াল। চোখের সুরক্ষায় রয়েছে টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। বিশেষ করে এআই ইরেজ এবং পানির নিচে ছবি তোলার ‘আন্ডারওয়াটার ফটোগ্রাফি’ ফিচারটি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে।
ভিভো ওয়াই৩১ডি তিনটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে:
১ থেকে ৪ মার্চ পর্যন্ত চলমান প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ চমক। প্রি-অর্ডার করলেই উপহার হিসেবে থাকছে ভিভো ও ‘তাগা/তাগা ম্যান’-এর বিশেষ পার্টনারশিপে তৈরি লিমিটেড এডিশন টি-শার্ট।