বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের নানা রকম সুবিধা দিয়ে তুমুল প্রতিযোগিতার বাজারে নিজেদের জনপ্রিয়তা এখনও অটুট রেখেছে।
গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে নানা রকম ফিচার উন্মোচন করে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার ভিডিও করার সময়ও বিশেষ সুবিধা পাবেন নিবন্ধিত গ্রাহকরা। ভিডিও কল করার সময় অডিও মিউজিক পাঠানো যাবে।
কোনো একজন গ্রাহক বা গ্রুপে ভিডিও কল চলাকালে মিউজিক অডিও পাঠানো যাবে নতুন ফিচারে। ইতোমধ্যে যার উল্লিখিত ফিচারের বেটা সংস্করণ অনেকের স্মার্টফোনে পরীক্ষামূলকভাবে সচল হয়েছে।
যখন ভিডিও কলের সময় কোনো এক ইউজার স্ক্রিন শেয়ার করবে, তখন অন্যরাও নিজেদের ডিভাইসে ওই মিউজিক অডিওটি চালাতে পারবেন। শুধু তাই নয়, নতুন ফিচারের মাধ্যমে গ্রুপ ভিডিও কলে একসঙ্গে ভিডিও উপভোগ করা যাবে।