× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধকালীন সময় ধরায় ৩৪ জেলের কারাদণ্ড

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ মার্চ ২০২৪, ১১:১৩ এএম । আপডেটঃ ১০ মার্চ ২০২৪, ১১:১৪ এএম

নিষিদ্ধ সময়েও বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মাঝ ধরছে জেলেরা। ছবি : সংগৃহীত

নিষিদ্ধকালীন সময়ে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি এ সময় জব্দ করা হয়েছে ২ লাখ মিটার অবৈধ কারেন্টজাল ও ৪০ কেজি জাটকা।

রোববার (১০ মার্চ) হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, থানা পুলিশের সহযোগিতায় রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। আটকদের উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি জব্দ করা নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দ জাটকাগুলো এতিম-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। হিজলা থানার এসআই মাহমুদুল হাসান জানান, দণ্ডপ্রাপ্তদের বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.