× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌসুমী হামিদের বিয়ে আজ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১১ জানুয়ারি ২০২৪, ২৩:২৪ পিএম । আপডেটঃ ১১ জানুয়ারি ২০২৪, ২৩:২৫ পিএম

অভিনেত্রী মৌসুমী হামিদ লেখক আবু সাইয়িদ রানাকে বিয়ে করছেন। আজকে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

মৌসুমী হামিদ  বলেন, ‘ রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

মৌসুমী হামিদ জনান, তাঁর হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণকাজের সঙ্গে জড়িত। মৌসুমী তাঁর লেখা গল্পে অভিনয় করেছেন। এসব কাজের মধ্যে আছে রূপকথা নয় ও গুটি উল্লেখযোগ্য।

মৌসুমী বলেছিলেন, সমান উচ্চতার ছেলে পেলেই বিয়ে করবেন তিনি। তবে কি তিনি নিজের সমান উচ্চতার পাত্র খুঁজে পেলেন? 

এ প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম। এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি। রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি। তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দিইনি। তাঁর মনমানসিকতা আমাকে তাঁর প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। নির্ভরতার একজন মনে হয়েছে। মনে হয়েছে, এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামীর পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা যায়।’

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তাঁর ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.