× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিপজল বললেন, সত্য প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য চিরন্তন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ মে ২০২৪, ০৮:৪০ এএম

মনোয়ার হোসেন ডিপজল

সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ সোমবার চেম্বার আদালতে স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিপজলের আইনজীবী এ কে খান উজ্জ্বল জানান, পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল। সাধারণ সম্পাদক পদে ডিপজলের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ চেম্বার আদালতে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে ডিপজলই সাধারণ সম্পাদক থাকছেন।

এ ব্যাপারে ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, আলহামদুলিল্লাহ। সত্য প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য চিরন্তন।

গত মাসে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এতে মাহমুদ কলি-নিপুণ প্যানেলকে হারিয়ে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। পরে মিশা-ডিপজল প্যানেলকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার।

তবে একমাস না যেতেই নতুন কমিটি বাতিল চেয়ে আদালতে রিট করেন নিপুণ। এর পরিপ্রেক্ষিতে আদালত থেকে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিজের পদ ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলও।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.