× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফের জুটি হয়ে পর্দায় ফিরছেন কিয়ারা-সিদ্ধার্থ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ মে ২০২৪, ২১:২৭ পিএম । আপডেটঃ ২১ মে ২০২৪, ২১:২৭ পিএম

সিদ্ধার্থ মলহত্রা ও কিয়ারা আদবানি।

২০২১-এ মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। ওই ছবিতে প্রথম জুটি হয়ে কাজ করেন সিদ্ধার্থ মলহত্রা  ও কিয়ারা আদবানি। প্রথম ছবিতেই সুপারহিট।

এ ছবিতেই তাদের প্রেমের সূত্রপাত। এই জনপ্রিয় জুটি নাকি আরও একবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন। এ কথা খোদ জানিয়েছেন কিয়ারা। 

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে কিয়ারা প্রথম লাল কার্পেটে পা রাখলেন। তার উপস্থিতি মন জয় করেছে সবার। কিয়ারা ‘উইমেন ইন সিনেমা গালাতে’ও অংশ নিয়েছিলেন।

সেখানে তারকা দম্পতি অভিনীত ব্লকবাস্টার ছবি ‘শেরশাহ’র কথা ওঠে। তখনই সাংবাদিক সম্মেলনে সিদ্ধার্থের সঙ্গে আবার জুটি বাঁধার কথা বলেন তিনি। যদিও ছবির নাম বা কে পরিচালনা করছেন, সে কথা জানাননি কিয়ারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.