× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কান চলচ্চিত্র উৎসব

ফিলিস্তিনের পতাকার রঙে লালগালিচায় হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ মে ২০২৪, ১৪:০৮ পিএম

ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন জানান অস্কারজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট

কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় ফিলিস্তিনিদের প্রতি বিরল সহমর্মিতা দেখালেন অস্কারজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। ফ্যাশনের মধ্য দিয়ে বিশ্বকে জানিয়ে দিলেন তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিলেন এই চলচ্চিত্র উৎসব থেকে।

ইউরোপিয়ান পার্লামেন্টের উদ্দেশে জাতিসংঘের শরণার্থী সংস্থার এই দূত বলেন, ‘আমি সিরিয়ান নই। নই আফগান। দক্ষিণ সুদান থেকেও আসিনি। ইসরায়েল বা ফিলিস্তিনিও নই। নই কোনো রাজনীতিবিদ বা ধর্মপ্রচারক। আমি একজন প্রত্যক্ষদর্শী। আমি দেখেছি, কী ঘটেছে, ঘটছে। আমি তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ হোক।’

ফিলিস্তিনের পতাকায় চারটি রং। কালো, সাদা, সবুজ আর লাল। কেটের পরনের গাউনে তিনটি রং। সামনে কালো, পেছনে সাদার মতো বেবি পিঙ্ক আর ট্রেইলের ভেতরের অংশে সবুজ। আর লালগালিচার লাল রং সম্পূর্ণ করেছে ফিলিস্তিনের পতাকা। 

আগেও ‘আর্টিস্ট ফর সিজফায়ার’ পিনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন জানান। দুবারের অস্কারজয়ী হলিউড তারকা কেট ব্লানচেট ২০২৩ সালের ১৭ অক্টোবর ইসরায়েল হামলার শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে এই হত্যাকাণ্ডের বিপক্ষে নিজের শক্ত অবস্থান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় কানের লালগালিচায় ফিলিস্তিনের পতাকার রঙের পোশাকে আরও একবার গাজাবাসীর প্রতি নিজের সমর্থন জানালেন তিনি। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.