× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম সন্তানের মা হলেন ইয়ামি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ মে ২০২৪, ০৫:৪১ এএম । আপডেটঃ ২০ মে ২০২৪, ০৫:৪২ এএম

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পুত্রসন্তানের মা হওয়ার সুখবর দেন তিনি।

আজ সকালে ইয়ামি গৌতম ও আদিত্য ধর ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে—অদ্ভুত এক রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।’ 

পোস্টে তাঁরা আরও জানান, ১০ মে সন্তানের মা হয়েছেন ইয়ামি। পুত্রসন্তানের নাম রেখেছেন বেদাবিদ।

গত ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ইয়ামি গৌতম। ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইয়ামি অভিনীত সিনেমা ‘আর্টিকেল ৩৭০’।

আদিত্য জামবলে পরিচালিত ছবিটির প্রযোজক ছিলেন ইয়ামির স্বামী আদিত্য। সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে ইয়ামি জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশনধর্মী সিনেমাটির শুটিং করেছিলেন তিনি।

ইয়ামি ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন, ‘এই সময় অনেক সাবধানতা মেনে চলতে হয়েছিল। আমি সত্যি ভাগ্যবতী যে সেটে আমার জন্য চিকিৎসকদের বিশেষ একটি টিম থাকত। আর তাঁরা গোপনে আমার দেখভাল করতেন। সেটের কাউকে আমি এটা বুঝতে দিইনি। তবে আমি যে অন্তঃসত্ত্বা এটা যখন জানতে পারি, তত দিনে স্টান্ট করার দৃশ্যগুলো হয়ে গেছে। তবে গর্ভে প্রথম সন্তান সব সময় চ্যালেঞ্জিং হয়। তাই সবকিছু আমার জন্য শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর ছিল।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.