× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নায়িকার মৃত্যুর এক সপ্তাহ পর নায়কের ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মে ২০২৪, ০৩:৩৮ এএম । আপডেটঃ ১৯ মে ২০২৪, ০৩:৩৯ এএম

ছবি: সংগৃহীত

গত সপ্তাহেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তেলেগু টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা জয়রাম। এ ঘটনার কয়েক দিনের মধ্যেই তাঁর সঙ্গী চন্দ্রকান্তর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেল। 

শোনা যাচ্ছে, পবিত্রার মৃত্যুশোক সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন অভিনেতা। খবর ডেকান ক্রনিকলের

‘ত্রিনয়নী’ সিরিয়ালের নায়িকা ছিলেন পবিত্রা। আর এই সিরিয়ালেরই নায়ক চন্দ্রকান্ত। দুজনের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে নানা ধরনের খবর দেখা যাচ্ছে। 

কোথাও দাবি করা হচ্ছে, বিবাহিত চন্দ্রকান্ত পবিত্রার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কোথাও আবার বলা হচ্ছে, স্ত্রী শিল্পা ও সন্তানদের ছেড়ে পবিত্রাকে বিয়ে করেছিলেন অভিনেতা।

১২ মে সড়ক দুর্ঘটনায় পবিত্রা প্রাণ হারান। একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় অভিনেত্রীর। সেই সময় নাকি গাড়িতে চন্দ্রকান্ত, গাড়ির চালক ও পবিত্রার বোন ছিলেন। এ ঘটনার সপ্তাহখানেকের মধ্যেই চন্দ্রকান্তের মৃত্যুর খবর পাওয়া গেল।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, তেলেঙ্গানার অলকাপুরের যে বাড়িতে পবিত্রা ও চন্দ্রকান্ত থাকতেন, সেই বাড়ির একটি ঘর থেকেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ‘ত্রিনয়নী’ সিরিয়ালের নায়ককে মৃত বলে ঘোষণা করা হয়। মনে করা হচ্ছে, পবিত্রার এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না চন্দ্রকান্ত। সে কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের তোলা শেষ ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে চন্দ্রকান্ত লিখেছিলেন, ‘প্লিজ ফিরে এসো।’ মাত্র কয়েক দিনের ব্যবধানে নায়ক-নায়িকার মৃত্যুর খবরে শোকের আবহ তেলেগু টেলিভিশন জগতে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.