× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আব্রামসের অ্যালবামে সুইফট আছেন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৪ মে ২০২৪, ০৮:৪১ এএম । আপডেটঃ ১৪ মে ২০২৪, ০৮:৪১ এএম

মার্কিন সংগীত তারকা টেলর সুইফট। ছবি: সংগৃহীত

মার্কিন সংগীত তারকা টেলর সুইফটের অনুরাগী ছিলেন আরেক মার্কিন গায়িকা গ্রেসি আব্রামস। সুইফটের অনুরাগীরা ‘সুইফটি’ নামে পরিচিত; গ্রেসি আব্রামসও তা–ই।

বছর দুয়েকের ব্যবধানে সুইফটের সঙ্গে সাক্ষাৎ ঘটে আব্রামসের; অনুরাগী থেকে সুইফটের বন্ধু হয়ে উঠেন তিনি। ইরাস ট্যুরেও সুইফটের সঙ্গে গাইতে দেখা গেছে তাঁকে।

এবার আব্রামসের অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে একটি গানে সুইফটকে পাওয়া যাবে। আগামী ২১ জুন প্রকাশের অপেক্ষায় থাকা আব্রামসের ‘দ্য সিক্রেট অব আস’ অ্যালবামে ‘আস’ গানে সুইফটকে শোনা যাবে।

গতকাল সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য জানিয়ছেন এই তরুণ গায়িকা। এতে মোট ১৩টি গান থাকছে। এটি আব্রামসের দ্বিতীয় দীর্ঘ অ্যালবাম। ‘আস’ অ্যালবামটির পঞ্চম গান।

অ্যালবামের বাকি গানের মধ্যে রয়েছে ‘ফেল্ট গুড অ্যাবাউট ইউ’, ‘ব্লোয়িং স্মোক’, ‘আই লাভ ইউ, আই অ্যাম সরি’, ‘লেট ইট হ্যাপেন’, ‘টাফ লাভ’, ‘আই নিউ ইট, আই নো ইট’, ‘নরমাল থিং’, গুড লাক চার্লি’, ‘ফ্রি নাউ’, ‘ক্লোজ টু ইউ’।

গত ১৯ এপ্রিল টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশিত হয়েছে। অ্যালবামটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.