× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৩ মে ২০২৪, ০৪:০১ এএম । আপডেটঃ ১৩ মে ২০২৪, ০৪:০৩ এএম

ছেলেসহ টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

অবশেষে টানা তিন বছর পর গতকাল মা দিবসের উপলক্ষে জুনিয়র যশের ছবি প্রকাশ্যে আনলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমা নিয়ে যতটা না আলোচিত, তার চেয়ে ব্যক্তিগত জীবনে বহুল আলোচিত এই অভিনেত্রী। সামলেছেন বহু বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতিসহ বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।

সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক। বছরখানেক পর অর্থাৎ ২০২১ সালে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। এরপর দাম্পত্য জীবন ও প্রেম নিয়ে লাইমলাইটে চলে আসেন অভিনেত্রী। এমনকি সন্তানের বাবা কে, এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয় তাঁকে। 

অবশ্য বিষয়টি পরবর্তীকালে নিজেই প্রকাশ্যে আনেন নুসরাত। তিনি জানান, যশ দাশগুপ্তই ঈশানের বাবা। ছেলের জন্মসনদেও বাবার নাম যশ দাশগুপ্ত লিখে বিষয়টি পরিষ্কার করেন নুসরাত।

তবে এ নিয়ে এখনো কটাক্ষের মুখোমুখি হতে হয় নায়িকাকে। নানান আলোচনার কারণে সন্তানকে নিয়ে শুরু থেকেই সাবধান তিনি। ছেলের ছবি ক্যামেরার সামনে কোনোভাবেই আসতে দেননি নুসরাত।

কিন্তু সন্তানের তিন বছর হওয়ার পর মা দিবসে ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

যদিও গত কয়েক বছর দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে তোলা ছবি প্রকাশ করেছেন নুসরাত। কিন্তু এবার মা-ছেলের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা বলছেন, ছেলে দেখতে একেবারে বাবার মতো, ‘ঈশান যেন একেবারে ছোট্ট যশ’। পাশাপাশি নিজের মায়ের সঙ্গেও কেক কেটে উদ্‌যাপন করেছেন অভিনেত্রী। বর্তমানে রাজনীতি থেকে কিছুটা দূরে অভিনেত্রী। সিনেমার কাজ ও স্বামী, সংসার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.