× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মায়ের স্মরণে অঝোরে কাঁদলেন পূজা চেরি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১২ মে ২০২৪, ০৪:৫৮ এএম । আপডেটঃ ১২ মে ২০২৪, ০৫:১৫ এএম

পূজা চেরি।

আজ বিশ্ব মা দিবস। এই দিনে বিশেষভাবে মায়েদের স্মরণ করেন সন্তানেরা। সেটা সবাই করছেনও। কিছুদিন আগে মাকে চিরবিদায় জানিয়েছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। পূজার মা ঝর্ণা রায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন গত ২৪ মার্চ। মায়ের মৃত্যুর পর ভালো নেই এই নায়িকা। সব সময়ই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠেন তিনি। সদ্য মা হারানোয় তাঁর শূন্যতাও অপরিসীম। তাই তো মা দিবসের সকালেই চোখ ভেজা পূজা চেরির।

পূজা চেরির ইন্সটাগ্রাম পোস্ট। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন পূজা। ক্যাপশনে লিখেছেন, ‘মামণি দেখেছ? তুমি কি পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পড়তে দিলে! সারা জীবনই তো এই জল পড়বে গো মা। কি করে থামাব?’

মায়ের শাসনের কথা স্মরণ করে পূজা লেখেন, ‘উফ খুব কষ্ট হচ্ছে মামণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামণি আর মনে রেখো, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক।’ পাশাপাশি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে পূজা লিখেছেন, ‘পৃথিবীর সব মা ভালো থাকুক।’

চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকেই সব সময়ই মাকে পাশে পেয়েছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। মায়ের সহযোগিতার কথা কখনোই ভুলতে পারেন না পূজা। যেকোনো সাক্ষাৎকারে মায়ের সমর্থনের কথা বলেন লিপস্টিকখ্যাত নায়িকা পূজা। নায়িকা বলেন, ‘মায়ের ধারণা, পেশাগত জীবনে যত বাধাই আসুক, সেটি ডিঙিয়ে আমি বড় হব।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.