× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ ঢাকায় গান শোনাবেন অঞ্জন দত্ত

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১১ মে ২০২৪, ১০:০২ এএম । আপডেটঃ ১১ মে ২০২৪, ১০:০২ এএম

অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত

বেলা বোস, রঞ্জনা, মালা, ম্যারি অ্যান কিংবা বৃষ্টি–অঞ্জন দত্তের গাওয়া এরকম অসংখ্য গান টানা কয়েক দশক ধরে বাঙালির যাপনের অংশ! শুধু ভারতীয় বাঙালি নয়, বাংলাদেশের শ্রোতাদের হৃদয়ের খুব কাছে অঞ্জনের বাস! 

সুযোগ পেলেই প্রায়ই অঞ্জন ছুটে আসেন বাংলাদেশি শ্রোতাদের সামনে! আবারও রাজধানীতে গাইতে দেখা যাবে অঞ্জনকে। 

আজ শনিবার সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামের ওই কনসার্ট হতে যাচ্ছে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায়। এদিন অঞ্জন ছাড়াও কনসার্টে গাইবে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি।

অঞ্জনকে নিয়ে এ কনসার্টটির আয়োজন করেছে যৌথভাবে অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে। থাকছে স্পন্সর বুথ, বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল। এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। 

কনসার্ট আয়োজন নিয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.