× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরনে শুধুই তোয়ালে, ছবি ডিলিট করতে বাধ্য হলেন সামান্থা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৬ মে ২০২৪, ০৯:১৪ এএম । আপডেটঃ ০৬ মে ২০২৪, ০৯:১৭ এএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যক্তিজীবনে স্বামী নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেল জীবন উপভোগ করছেন তিনি। এরই মধ্যে সম্পতি ভক্তদের এক দুঃসংবাদ দেন অভিনেত্রী।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

মায়োসাইটিস রোগে (পেশির এক ধরনের প্রদাহ) ভুগছেন সামান্থা। সেই কারণে গত দু’বছর ধরে কাজের সংখ্যা কমিয়েছেন তিনি। নিজেকে সুস্থ করে তুলতে চিকিৎসা করাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন টোটকা ব্যবহার করছেন।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সম্প্রতি ‘সওনা বাথ’ নিয়েছেন সামান্থা। এই গোসলের বিশেষ ব্যাপার হলো, এটি শরীরকে চনমনে করে তোলে। পাশাপাশি শরীর থেকে ‘টক্সিন’ বের করতে সাহায্য করে। গোসলের আগে নিজের ব্যক্তিগত মুহূর্তে তোলা সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।

যে ছবি নিয়েই সৃষ্টি হয়েছে হুলস্থুল কাণ্ড। ইন্টারনেট দুনিয়ায় বিষয়টি শেষমেষ এতটাই জটিল হয়েছে যে ছবিটি মুছে ফেলতে বাধ্য হয়েছেন সামান্থা। 

সামান্থা ইনস্টাগামে যেই ছবি প্রকাশ করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে পরনে তোয়ালে জড়িয়ে চেয়ারে বসে আছেন তিনি। চোখেমুখে প্রশান্তি, টেনে খোঁপা বাঁধা। রূপটানের লেশমাত্র নেই।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

ছবিটি প্রকাশ্যে আসতেই বিকৃত করে সামান্থার একটি নগ্ন ছবি ভাইরাল করা হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। যা চোখে পড়েছে অভিনেত্রী নিজেরও। বাধ্য হয়েই শেষমেষ নিজের পোস্টটি মুছে ফেলেন সামান্থা।

প্রায় ৩০টিরও বেশি ‘এক্স অ্যাকাউন্ট’ থেকে ছবিটি আদান প্রদান করা হয়েছে। বিকৃত সেই ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নানা মন্তব্য করেছেন। যরা এসব কাণ্ড ঘটিয়েছেন তাদের কড়া শাস্তি দাবি করেছেন। যদিও সামান্থা পুরো ঘটনাতেই নীরব থেকেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.