× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'সাবসিন' বন্ধ, সাবটাইটেল পাবেন যেখানে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৫ মে ২০২৪, ০৫:৫০ এএম । আপডেটঃ ০৫ মে ২০২৪, ১০:৪৫ এএম

প্রতীকী ছবি

সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’ বন্ধ ঘোষণার পর সাবটাইটেল অনুবাদ থেকে দর্শক—অনেকেই বিপাকে পড়েছেন। এত দিন ধরে নিশ্চিন্তে ‘সাবসিন’ থেকে সাবটাইটেল নামিয়ে সিনেমা, সিরিজ উপভোগ করতেন দর্শকেরা।

‘সাবসিন’ দীর্ঘদিনের অভ্যাসেও পরিণত হয়েছিল। প্ল্যাটফর্মটি ইংরেজি, বাংলাসহ বিভিন্ন ভাষার সাবটাইটেলের জন্য ভরসার নাম ছিল। সাবসিনের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের বিকল্প পাওয়া মুশকিল। তবে সাবটাইটেলের জন্য তিনটি প্ল্যাটফর্মে ঢুঁ মারতে পারেন।

ওপেনসাবটাইটেল

ইংরেজিসহ বিভিন্ন ভাষায় সাবটাইটেল মিলবে এই প্ল্যাটফর্মে। ২০০৬ সাল থেকে প্ল্যাটফর্মটি চালু রয়েছে।

সাবডিএল

সাবটাইটেলের জন্য নতুন এই প্ল্যাটফর্ম থেকে বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাবটাইটেল নামাতে পারবেন। এই সাইটে বাংলার জন্য ফিল্টারে বাংলা ভাষা যোগ করার সুবিধা রয়েছে।

বাংলা সাবটাইটেল

মূলত বাংলা সাবটাইটেল নিয়ে সাজানো হয়েছে প্ল্যাটফর্মটি। এখানে হলিউড, বলিউড, দক্ষিণি সিনেমার বাংলা সাবটাইটেল পাবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.