× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালে অঙ্কিতা, কি হয়েছে অভিনেত্রীর

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৪ মে ২০২৪, ০৮:০৯ এএম । আপডেটঃ ০৪ মে ২০২৪, ০৮:০৯ এএম

অঙ্কিতা লোখান্ডে।

বিগ বস-১৭–এর প্রতিযোগী ও অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী ভিকি জৈনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে স্পষ্ট যে হাত ভেঙে গেছে অঙ্কিতার। সে কারণেই হাসপাতালে ভর্তি অভিনেত্রী।

অঙ্কিতা লোখান্ডে। 

তাঁর পাশেই শুয়ে আছেন স্বামী ভিকি জৈন। অঙ্কিতাকে হাসপাতালের বেডে দেখে উদ্বিগ্ন তাঁর ভক্ত–অনুরাগীরা। অঙ্কিতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কয়েক দিন আগেই পড়ে গিয়ে হাত ভেঙে যায় অঙ্কিতার। এরপর বাড়িতেই ছিলেন। পরে অবশ্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অঙ্কিতা লোখান্ডে। 

আর স্ত্রীর সেবায় সব সময় পাশেই ভিকি জৈন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালো-মন্দে, সুস্থ থাকি কিংবা অসুস্থ— একসঙ্গেই রয়েছি।’

আরেকটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় ঘুমাচ্ছেন ভিকি জৈন। আর পাশে বসেই নিজের মুঠোফোনে ব্যস্ত অঙ্কিতা লোখান্ডে। পাশাপাশি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন অঙ্কিতা। সেখানে দেখা যায়, হাতে ব্যান্ডেজ পরা অঙ্কিতার সেবা করছেন ভিকি। ভিডিওতে অঙ্কিতাকে খাবার খাইয়ে দিতেও দেখা যায় ভিকিকে।

                                 অঙ্কিতা লোখান্ডে। 

যদিও বিগ বসের সেটে সারাক্ষণ ঝগড়ায় মেতে থাকত এই জুটি। কিন্তু বাস্তব জীবনে ফিরে দেখা যাচ্ছে, বেশ সুখেই দিন কাটছে দম্পতির। এ জন্য অবশ্য সালমান খানের প্রতি কৃতজ্ঞ অঙ্কিতা। ভাইজানের পরামর্শেই এখন দুজনে সুখে আছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। অঙ্কিতা তাঁর অভিনয় নিয়ে ব্যস্ত আর ভিকি সামলাচ্ছেন নিজের ব্যবসা।

অঙ্কিতা লোখান্ডে। 

সম্প্রতি ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে যমুনাবাই চরিত্রে অঙ্কিতাকে দেখেছেন দর্শক। এবার ইতিহাসপ্রসিদ্ধ নগরনটী আম্রপালির জীবন অবলম্বনে একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা রয়েছে অঙ্কিতার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.