× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলকাতার নতুন সিনেমায় বাঁধন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ মে ২০২৪, ১১:৫৩ এএম । আপডেটঃ ০৪ মে ২০২৪, ০৮:১৭ এএম

আজমেরী হক বাঁধন।

গত বছরই আজমেরী হক বাঁধন অভিনীত ওয়েব ফিল্ম ‘খুফিয়া’ প্রশংসা কুড়িয়েছে।

বিশাল ভারদ্বাজের সিনেমাটির আগে বাংলাদেশি অভিনেত্রীকে দেখা যায় সৃজিত মুখার্জির সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে। এবার ভারতে তৃতীয় প্রকল্পকে দেখা যাবে বাঁধনকে।

আজমেরী হক বাঁধন।

আজ পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের এক প্রতিবেদনের সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি সিনেমা ‘ফেয়ার অ্যান্ড আগলি’-তে অভিনয় করবেন বাঁধন।

প্রতিবেদনে আরও জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। শুটিংয়ের জন্য ভারতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

আজমেরী হক বাঁধন।

এই অ্যান্থোলজি সিনেমায় আরও থাকছেন শাকিব আইয়ুব। যাঁকে ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো সিরিজ ও সিনেমায় দেখা গেছে।

অ্যান্থোলজি সিনেমাটিতে থাকছে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমায় আরও অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার, পার্নো মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন প্রমুখ।

আজমেরী হক বাঁধন।

জানা গেছে, এর মধ্যেই অ্যান্থোলজি সিনেমাটির কয়েকটি সিনেমার শুটিং হয়ে গেছে।

এ ছাড়া গত মাসেই বাঁধন শেষ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমার কাজ। বাঁধন অভিনীত আরেক সিনেমা ‘এশা মার্ডার’ পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.