× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘পঞ্চায়েত ৩’ মুক্তির তারিখ জানা গেল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ মে ২০২৪, ১০:৪১ এএম । আপডেটঃ ০২ মে ২০২৪, ১০:৪২ এএম

'পঞ্চায়েত ৩’–এর পোস্টার।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সিজন থ্রি মুক্তির তারিখ ঘোষণা করল অ্যামাজন প্রাইম।

জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত এই ওয়েব সিরিজ-এর তৃতীয় সিজন কবে আসছে, এ নিয়ে কদিন ধরেই দর্শকের উন্মাদনা তুঙ্গে!

এবার আনুষ্ঠানিকভাবে সিরিজটির নতুন সিজন মুক্তির তারিখ জানিয়ে দিল। 

২ মে ‘পঞ্চায়েত থ্রি’-এর নির্মাতারা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন সিজন থ্রি মুক্তির তারিখ।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনারা লাউ সরিয়েছেন, আমরা আপনাদের পুরস্কার আনলক করে দিলাম।’

৯ ডিসেম্বর, ২০২৩-এ ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল।

দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এরআগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।

গতানুগতিক মুভি বা সিরিজ থেকে বেরিয়ে একটি অন্যরকম গল্পের কথা বলা হয়েছে এ সিরিজে।

অভিনয়, গল্প, সংলাপ প্রত্যেক বিভাগেই দুর্দান্ত নৈপুণ্যের দ্বারা তৈরি করা হয়েছে এই সিরিজ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.