× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৬ বছরেই তারকাখ্যাতি পেয়েছেন ‘ফুল’, কে এই অভিনেত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ মে ২০২৪, ০৭:২১ এএম । আপডেটঃ ০১ মে ২০২৪, ০৭:২১ এএম

কিশোরী অভিনেত্রী নিতানশি গোয়েল।

‘লাপাতা লেডিস’ সিনেমায় ‘ফুল’ চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন কিশোরী অভিনেত্রী নিতানশি গোয়েল। হিন্দুস্তান টাইমস অবলম্বনে তাঁকে নিয়ে আরও তথ্য থাকল।

নিতানশি গোয়েল। 

এর আগে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ভিকি ডোনার’সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেও সেভাবে দর্শকের নজরে আসেননি নিতানশি গোয়েল।

নিতানশি গোয়েল। 

কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েই নিজের সেরাটা দিয়েছেন এই কিশোরী অভিনেত্রী। ছবিটি মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন নিতানশি। ছবিটি প্রযোজনা করেছেন বলিউড তারকা আমির খান।

নিতানশি গোয়েল। 

আমির খানের সিনেমায় অডিশনের প্রস্তাব পেয়ে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না নিতানশি। তিনি ভেবেছিলেন, সেটি ভুয়া কল ছিল।

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় নিতানশি। অনেক নায়ক–নায়িকার চেয়েও ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা বেশি। এক কোটির বেশি অনুসারী রয়েছে নিতানশির।

নিতানশি গোয়েল।

করোনাভাইরাস মহামারির মধ্যে ঘরবন্দী সময়ে ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। ক্রমেই ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁকে কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গেছে

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.