× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১১ মাসের ব্যবধানে ফের বাবা হলেন রোশান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ মে ২০২৪, ০৫:৪২ এএম । আপডেটঃ ০১ মে ২০২৪, ০৫:৪৩ এএম

সংগৃহীত

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রোশানের স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে দু’জনেই সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন রোশান।

বুধবার (১ মে) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাসে রোশান লেখেন, কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে।

আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।

সকলের কাছে দোয়া চেয়ে রোশান লেখেন, এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন  দিতে পারি।

২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। গত বছরের শুরুতে গোপন বিয়ের খবর জানান রোশান। একই বছরের ২৪ মে কন্যা সন্তানের বাবা হন রোশান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের।

এই সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।

বিষয় : রোশান

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.