× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুম্বনের দৃশ্য থাকায় প্রস্তাব ফেরালেন 'সীতা রামম' অভিনেত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ এএম । আপডেটঃ ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫১ এএম

সীতা রামম অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

তেলেগু সিনেমা ‘সীতা রামম’ দিয়ে ব্যাপক পরিচিতি পান ম্রুণাল ঠাকুর। চলতি মাসেই মুক্তি পেয়েছে তাঁর তৃতীয় হিন্দি সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’। ভারতের বিভিন্ন ভাষায় সিনেমার প্রস্তাব পাচ্ছেন ম্রুণাল। 

তবে আইডিভার সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, যথেষ্ট প্রস্তাব পাওয়া সত্ত্বেও অনেক সিনেমাই তাঁকে ফিরিয়ে দিতে হচ্ছে। কিন্তু কেন? বিস্তারিত জেনে নেওয়া যাক।

ম্রুণাল ঠাকুর।

৫ এপ্রিল মুক্তি পেয়েছে ম্রুণাল অভিনীত নতুন সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’। ছবিতে তাঁর জুটি ছিলেন বিজয় দেবারাকোন্ডা। বক্স অফিসে ভালো না চললেও দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

ম্রুণাল ঠাকুর।

ভারতীয় গণমাধ্যম আইডিভার সঙ্গে সাক্ষাৎকারে ম্রুণাল জানান, অনেক সিনেমার প্রস্তাব পেলেও তিনি রাজি হতে পারছেন না। কারণ, পর্দায় চুম্বনের দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ্য নন।

এ প্রসঙ্গে ম্রুণাল বলেন, ‘আমি আসলে অন্তরঙ্গ দৃশ্যে স্বাচ্ছন্দ্য নই। এটা আমাকে ভয় পাইয়ে দেয়। পর্দায় এমন দৃশ্য থাকলে আমি না বলে দিই। কিন্তু কত দিন এটা করতে পারব? একটা সময় হয়তো আমার মা-বাবাকে বলতে হবে এটা (পর্দায় অন্তরঙ্গ দৃশ্য) আমি ঠিক করি না।’

ম্রুণাল ঠাকুর।

একই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘অনেক সিনেমার প্রস্তাব আমাকে ছাড়তে হয়েছে পর্দায় চুম্বনের দৃশ্য আছে বলে। অভিনেত্রী হিসেবে এ ধরনের দৃশ্যের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ, সিনেমায় হয়তো সত্যই এ ধরনের দৃশ্য থাকা দরকার। আপনি যদি এ ধরনের দৃশ্যে স্বাচ্ছন্দ্য না হন, সেটা নিয়ে আলাপ হতে পারে। কিন্তু আমি এ কারণে একের পর এক সিনেমা মিস করছি।'

ম্রুণাল ঠাকুর।

‘দ্য ফ্যামিলি স্টার’ বক্স অফিসে সেভাবে না চললেও চলতি বছর ম্রুণাল অভিনীত আরেকটি ছবি আসবে প্রেক্ষাগৃহে। ‘পূজা মেরি জান’ নামের ছবিটি দিয়ে তাঁর সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর।

ম্রুণাল ঠাকুর।

‘দ্য ফ্যামিলি স্টার’ বক্স অফিসে সেভাবে না চললেও চলতি বছর ম্রুণাল অভিনীত আরেকটি ছবি আসবে প্রেক্ষাগৃহে। ‘পূজা মেরি জান’ নামের ছবিটি দিয়ে তাঁর সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.