× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ে করলেন অভিনেত্রী আরুশি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ এএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ এএম

আরুশি শর্মা।

সাত পাকে বাঁধা পড়লেন কার্তিক আরিয়ানের ‘লাভ আজ কাল’ সিনেমার নায়িকা আরুশি শর্মা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি। পাত্র কে, কী তার পরিচয়?

জানা যায়, পাত্র বলিউডেরই একজন। তবে সে কোনও অভিনেতা নয়, কাস্টিং ডিরেক্টর। পাত্রের নাম বৈভব বিশান্ত। হালফিলের ‘ময়দান’, ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার কাস্টিংয়ের নেপথ্যেও নাকি তিনি ছিলেন।

আরুশি শর্মা। 

এদিকে আরুশির জন্ম হিমাচল প্রদেশের শিমলায়। তার মা ও বাবা দুজনই আইনজীবী। অভিনেত্রী নিজে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। চাকরিও করছিলেন। কিন্তু তার ভাগ্যে ছিল গ্ল্যামার জগৎ।

রণবীর-দীপিকার ‘তামাশা’ সিনেমায় তিনিও ছিলেন। তবে অভিনেত্রী হিসেবে ‘লাভ আজ কাল’ সিনেমাতেও নজর কাড়েন। এ ছবি আসলে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লাভ আজ কাল’ সিনেমার সিক্যুয়েল। পরিচালক নামটি এক রেখেছিলেন। তবে সিনেমা বক্স অফিসে বিশেষ আয় করতে পারেননি।

এতে অবশ্য থেমে থাকেননি আরুশি। নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘জাদুঘর’-এ ডা. দিশার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির নায়ক ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ খ্যাত জিতেন্দ্র কুমার। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘কালা পানি’তে আবার জ্যোৎস্নার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবার বাস্তবের জীবনে নতুন ভূমিকায় আরুশি। বৈভবের হাতে হাত রেখে নতুন জীবনের অঙ্গীকার করেছেন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.