× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনপ্রিয় কোরীয় গায়িকার অকালমৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ এপ্রিল ২০২৪, ০৭:১৫ এএম । আপডেটঃ ১২ এপ্রিল ২০২৪, ০৭:১৬ এএম

জনপ্রিয় কোরীয় গায়িকা পার্ক বো রাম।

জনপ্রিয় কোরীয় গায়িকা পার্ক বো রাম মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গায়িকার এজেন্সি জানুদু এন্টারটেইনমেন্ট। বো রামের বয়স হয়েছিল ৩০ বছর। 

খবর কোরিয়া হেরাল্ডেরপুলিশ জানিয়েছে, এক পরিচিত ব্যক্তির বাসায় আরও দুই নারীর সঙ্গে ছিলেন বো রাম। হঠাৎ করে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেক পর রাত ১১টার দিকে মারা গেছেন।

বো রামের মৃত্যুর ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

২০১০ সালে ‘সুপারস্টার কেটু’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বো রাম। ২০১৪ সালে ‘বিউটিফুল’ গান দিয়ে অভিষেক ঘটে তাঁর।

৩ এপ্রিল তাঁর নতুন একক গান ‘আই মিস ইউ’ প্রকাশ করেছিলেন। গানটি নিয়ে আলোচনার মধ্যেই গায়িকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.