জনপ্রিয় কণ্ঠশিল্পী, চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুরকার প্রিন্স মাহমুদ ন্যাশনাল ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
খালিদ ৮০ ও ৯০ এর দশকে খুবই জনপ্রিয় ছিলেন। তার কণ্ঠের ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’এমন অসংখ্য গান তরুণ প্রজন্মের মুখে মুখে এখনও বাজে।
দীর্ঘ সময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি এই শিল্পী। অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা।