× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদোন্নতি পেয়ে আইজি হলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত মনোজ শর্মা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৮ মার্চ ২০২৪, ০৮:০৯ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৪, ০৮:০৯ এএম

ছবি: সংগৃহীত

পদোন্নতি পেলেন ‘টুয়েলভথ ফেল’ হিসেবে খ্যাত ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা মনোজ কুমার শর্মা। মনোজ মহারাষ্ট্র পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে বর্তমানে মহাপরিদর্শক (আইজি) করা হয়েছে।

২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের ব্যাচের আইপিএস কর্মকর্তাদের পদোন্নতির অনুমোদন ১৫ মার্চ দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্র অনুমোদিত পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকায় আছেন মনোজ।

মনোজ তার পদোন্নতির এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ জানিয়েছেন। তিনি বলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে আজ তিনি আইজি হলেন।

আইপিএস কর্মকর্তা মনোজের জীবনের গল্প নিয়ে ২০১৯ সালে ‘টুয়েলভথ ফেল’ নামের একটি উপন্যাস লেখেন ভারতীয় ঔপন্যাসিক অনুরাগ পাঠক। এই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা বানান বিধু বিনোদ চোপড়া।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.