× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দর্শকেরা নতুন সাবিলাকে পাবেন, যা আগে দেখেননি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৭ মার্চ ২০২৪, ০৩:০৪ এএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৪, ০৩:১৫ এএম

সাবিলা নূর

ওটিটিতে সাবিলা নূরের প্রথম ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। গত বছর চরকিতে মুক্তি পায় আবু শাহেদ ইমনের সিরিজটি। এবার দ্বিতীয় সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে এখনই সিরিজ ও পরিচালকের নাম বলতে চাননি তিনি। 

শুধু জানিয়েছেন, এ পরিচালকের সঙ্গে বেশ কিছু নাটকে কাজ করা হয়েছে তাঁর। ২০১৬ সালে প্রথম তাঁর নাটকেই অভিনয় করে টমবয় বা পাশের বাড়ির সাবিলা থেকে নতুন সাবিলা পরিচিতি পেয়েছেন দর্শকের কাছে। ২০ মার্চ থেকে ঢাকা ও ঢাকার বাইরে এর শুটিং শুরুর কথা।

সাবিলা নূর

সাবিলা জানান, এটি অ্যাকশন থ্রিলার ধাঁচের গল্প। তবে গল্পে অনেক বাঁক আছে। এ ধরনের গল্পে প্রথম কাজ হবে তাঁর। 

তিনি বলেন, ‘এর আগে অনেক নাটকে অনেক লুকে অভিনয় করেছি। কিন্তু অ্যাকশন গল্পের চরিত্রে কাজ করিনি। এটি হবে আমার জন্য নতুন অভিজ্ঞতা। দর্শকেরা নতুন সাবিলাকে পাবেন, যা আগে দেখেননি।’

সাবিলা নূর

এ অভিনেত্রী জানান, নতুন গল্প ও নতুন চরিত্রের জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। তিনি বলেন, ‘২০ মার্চ থেকে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা। এ জন্য কাজটির প্রস্তুতি নিতে অন্য কোনো কাজ হাতে নিইনি। দুই সপ্তাহ ধরে চিত্রনাট্য পড়া থেকে শুরু করে নিজের চরিত্রের অনুশীলন করছি।’

আগামী ঈদুল আজহায় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সাত পর্বের সিরিজটি।

সিরিজটির কারণে আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় নাটকের সংখ্যা কম থাকছে সাবিলার। তাঁর হিসাবমতে, পাঁচটি নাটক প্রচারিত হতে পারে। 

এই নায়িকা বলেন, ‘এর আগে কুমিরের দরজা ও দূষিত এই শহরে নামের দুটি নাটকের কাজ শেষ করা আছে। আর এ সিরিজের শুটিং শেষ করে হয়তো তিনটি ঈদের কাজের সময় পেতে পারি। আগামী ঈদে আমার পাঁচটি নাটক প্রচারিত হতে পারে।’

বিষয় : সাবিলা নূর

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.