× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালোবেসেই কাজ করেন আলিয়া

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৭ মার্চ ২০২৪, ০২:৪৫ এএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৪, ০৩:১৫ এএম

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

গত শুক্রবার ৩১-এ পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খুব কম সময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা পাকাপাকি করেছেন তিনি। বিটাউনের শীর্ষ নায়িকাদের মধ্যে আলিয়া একজন। নানা ব্যতিক্রমী চরিত্রে তিনি নিজেকে মেলে ধরেছেন। আর এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবতী মনে করেন আলিয়া।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন আলিয়া। এরপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘উড়তা পাঞ্জাব’, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’সহ বিভিন্ন ছবিতে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে তাঁকে। 

ব্যতিক্রমী সব চরিত্র নির্বাচনের প্রসঙ্গে আলিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি। কারণ, ক্যারিয়ারের শুরু থেকে আমি ভালো এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।’ 

একই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেছেন, ‘আমি কোনো কিছু পরিকল্পনা করে করিনি। ভালো ছবির প্রস্তাব না পেলে আমার হয়তো কাজ করার ইচ্ছাটাই মরে যেত। কাজ করতে মজা না পেলে আর কাজকে উপভোগ না করলে আমি তা করি না।’

বিষয় : আলিয়া

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.