× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ দিনে কত আয় করল ‘শয়তান’

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম

ছবি: সংগৃহীত

অজয় দেবগনের নতুন সিনেমা ‘শয়তান’। বিকাশ বহেল নির্মিত এ সিনেমায় অজয়ের সঙ্গে পর্দা শেয়ার করেছেন আর মাধবন, জ্যোতিকা। গত ৮ মার্চ ২ হাজার ৮০০ প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘শয়তান’ মুক্তির প্রথম দিনে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় এটি দ্বিতীয়। প্রথম দিনে সিনেমাটি আয় করে ১৪ কোটি রুপি। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ফাইটার’। হৃতিকের এ সিনেমা প্রথম দিনে আয় করে ২৪.৬ কোটি রুপি।

‘শয়তান’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১৮ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ২০.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৭.৪ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৬.৪ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৬.২ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৫.৮ কোটি রুপি।

ভারতে মোট আয় করেছে ৭৯.২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি।

১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা দেবগন ফিল্মস, জিও স্টুডিও এবং প্যানোরমা স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.