× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী দিবসে নিজের শক্তির উৎস জানালেন অপু বিশ্বাস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৮ মার্চ ২০২৪, ১২:১৭ পিএম । আপডেটঃ ০৮ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম

অপু বিশ্বাস। ফাইল ছবি

আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এক শতাব্দী ধরে দিনটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুরুতে পশ্চিমা দেশগুলোতে হলেও আজকাল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশে নারীরাও এ দিন উদযাপন করে থাকেন বেশ আয়োজন করে।

দিনটি বিভিন্ন শ্রেণির নারীর মধ্যে আলাদা অনুভূতি  সৃষ্টি করে। বিনোদন অঙ্গনের নারীরাও এর বাইরে না। অপু বিশ্বাসও রয়েছেন এই দলে। এদিন সামাজিক মাধ্যমে অপু জানালেন আর শক্তির উৎস।

আজ শুক্রবার নিজের ফেসবুকে অপু লিখেছেন, আমি নারী। আর এটাই আমার শক্তি। পরিশ্রম আর সততা দিয়ে নারী শক্তিকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক অঙ্গনে। কোনোকিছুর সাথে আপোষ না করে আমার এই  হার না মানা গল্প চলতে থাকুক আপনাদের কাছে। 

অপুর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুটি হচ্ছে ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপুর বিপরীতে ছিলেন নিরব হোসাইন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.