× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘টুয়েলভথ ফেল’-এর নায়ক এবার সাংবাদিক!

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০২ মার্চ ২০২৪, ০৬:০৫ এএম । আপডেটঃ ০২ মার্চ ২০২৪, ০৬:০৫ এএম

ছবি: সংগৃহীত

‘টুয়েলভথ ফেল’ সিনেমা দিয়ে পরিচিতি পেয়েছেন বিক্রান্ত ম্যাসি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভনয় করে হয়েছেন প্রশংসিত। এবার সংবাদ পাঠক হিসেবে দেখা যাবে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অভিনয় ছেড়ে সাংবাদিকতায় যোগ দিচ্ছেন না বিক্রান্ত। ‘দ্য সবরমতি রিপোর্ট’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এখানে সাংবাদিক চরিত্রে দেখা যাবে তাকে।

একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে ছবিটির ঘোষণা করেন তিনি। ভিডিওতে সাংবাদিক শ্রাবণ কুমারের চরিত্রে অভিনয় করছেন তিনি। গোধরা ঘটনার খবর প্রকাশ করেছেন শ্রাবণ। তিনি কঠোরভাবে দাবি করেন যে এটি কোনও দুর্ঘটনা ছিল না। 

‘দ্য সবরমতি রিপোর্ট’-এ ম্যাসি ছাড়াও থাকবেন রাশি খান্না এবং রিধি ডোগরা। রঞ্জন চন্দেল পরিচালিত এবং শোভা কাপুর, একতা আর কাপুর, অমুল ভি মোহন এবং আনশুল মোহন প্রযোজিত ছবিটি মুক্তি পাবে মে মাসেই।

এদিকে নতুন ছবির খবর শুনে আনন্দিত ম্যাসির ভক্তরা। তবে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। তাদের প্রশ্ন, ২২ বছর আগের ঘটনা এত দিন পর কেন তুলে ধরা হচ্ছে? সত্য ঘটনা উঠে আসবে কি না সেই প্রশ্ন তুলেছেন অনেকে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.