× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাঁদলেন মাধুরী দীক্ষিত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ এএম । আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ এএম

মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে-৪’-এর বিচারক মাধুরী দীক্ষিত। অনুষ্ঠানটির নতুন এক প্রোমেতে দেখা গেল অঝোরে কাঁদছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত! সজল চোখে ধরা পড়েন আরেক বিচারক সুনীল শেঠিও। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১১ সালে হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ ছবির ‘আভি মুঝ মে কহিন’ গানে পারফর্ম করেন দুই প্রতিযোগী। ১৮ বছরের হর্ষ ও ৮ বছরের দিবাংশের নাচ দেখে বারবার চোখের জল মুছছিলেন মাধুরী। অভিনয়ের এক পর্যায়ে হর্ষকে দিবাংশের প্রাণহীন দেহ পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে দেখা যায়। সুনীল শেঠি এবং মাধুরী দু’জনেই মঞ্চে এ রকম আবেগঘন পারফরম্যান্স দেখে কেঁদে ফেলেন।

ড্যান্স দিওয়ানে-এর চতুর্থ সিজনের সম্প্রচার শুরু হয় ৩  ফেব্রুয়ারি থেকে। এতে উপস্থাপকের ভূমিকায় কমেডিয়ান ভারতী সিং। এই ভিডিওর প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। খুব কষ্ট হয়েছে।’ আরেকজনের মন্তব্য, ‘মাধুরীর কান্না দেখে অন্তত আমার মনে হয়নি টিআরপি পেতে নাটক করছে।’ এদিন সাদা রঙের একটি শাড়ি পরে রিয়েলিটি শো-এর মঞ্চে এসেছিলেন তিনি।

যে পর্বের প্রোমো নিয়ে এত আলোচনা, সেই পর্বে আছেন ‘বিগ বস’জয়ী মুনওয়ার ফারুকীও। মঞ্চে প্রতিযোগীদের মন্ত্রমুগ্ধ এই নাচ নিয়ে প্রশংসা করতে দেখা যায় তাঁকেও। তিনি বলেন, ‘পুরো ভারতের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে খুদে শিল্পী হর্ষ ও দিবাংশ।’

আপাতত ড্যান্স দিওয়ানে ৪-এর বিচারকের আসন সামলানোর পাশাপাশি মাধুরী ব্যস্ত তাঁর মারাঠি সিনেমা ‘পঞ্চক’ নিয়ে। যার জন্য প্রযোজক হয়েছেন তিনি। এটি ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। কোঙ্কনের মনোরম পটভূমিতে সেট করা, পঞ্চক একটি ডার্ক কমেডি, যা কুসংস্কার এবং মৃত্যুভয় থিমগুলোকে হাইলাইট করে।

গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় [আইএফএফআই] ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয় মাধুরীকে। শেষবার পর্দায় দেখা গেছে আনন্দ তিওয়ারি পরিচালিত ‘মাজা মা’ ছবিতে। এটির আগে মাধুরী ২০২২ সালের নেটফ্লিক্স শো, ‘দ্য ফেম গেম’-এ হাজির হয়েছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.