× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিডনি বেচে দেওয়ার ভাবনা অঙ্কুশের!

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম । আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম

অঙ্কুশ হাজরা। ছবি: সংগৃহীত

অভিনেতা হিসেবে তিনি যে সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। প্রযোজক হিসেবেও এ বার হাতেখড়ির পালা। মুক্তি পেতে চলেছে ‘মির্জা’। তার আগেই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরের খেলায় মজলেন তিনি।

অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজকের আসনে বসলে বাড়তি কিছু দায়িত্ব থেকে যায়। সিনেমা তৈরির শৈল্পিক দিকটি তো বটেই, অর্থনৈতিক দিকটিও দেখাশোনা করতে হয়।

এক ভক্ত অঙ্কুশকে প্রশ্ন করেন, দাদা মির্জাতে একজন ব্যাক আপ ডান্সার নিয়ে টাইটেল ট্র্যাকটা সত্যি থাকবে?

ভক্তের এ প্রশ্নের জবাবে স্বভাবসিদ্ধ রসিকতায় উত্তর দিয়েছেন অঙ্কুশ। মজার ছলে তিনি লেখেন, ‘কিডনি বেচে কত পাই।’ এ হেন উত্তরের সঙ্গে হাসির ইমোজিও যোগ করেছেন অভিনেতা।

অঙ্কুশ জানিয়েছেন, খুব শিগগিরই মুক্তি পাবে ‘মির্জা’র ট্রেলার। আর তাতে থাকবে বিশেষ চমক। আপাতত তারই অপেক্ষায় ভক্তরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.