× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহরুখকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ এএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭ এএম

শাহরুখ খান ও মাহনুর বালোচ। ছবি: সংগৃহীত

সারা বিশ্ব জুড়ে যেখানে বলিউড বাদশা শাহরুখ খানের ভক্ত। পাকিস্তানি অভিনেত্রী ও পরিচালক মাহনুর বালোচ তাকে নিয়েই বেফাঁস মন্তব্য করলেন। যার কারণে শাহরুখের ভক্তরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে শাহরুখ ভক্তদের চটিয়ে বসলেন পাকিস্তানি অভিনেত্রী পরিচালক ও মাহনুর বালোচ। 

সম্প্রতি একটি একটি সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন মাহনুর। তিনি বলেন, ‘‘শাহরুখ খানের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়। কিন্তু ‘সুন্দর দেখতে’ বলতে যা বোঝায় তিনি কোনও ভাবেই সেটা নন।’’ শাহরুখের অভিনয় প্রসঙ্গে আগেও মন্তব্য করেছিলেন মাহনুর। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওর অভিনয় দক্ষতা নেই। তবে উনি খুব দক্ষ ব্যবসায়ী।

নিজের প্রচারটা ভালই জানেন।’’ এরই সঙ্গে মাহনুর বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ভুলও হতে পারি।’’ অভিনেত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে।

কেউ লিখেছেন, ‘‘সারা বিশ্ব শাহরুখকে চেনেন। কিন্তু আপনি কে?’’ আবার কারও কথায়, ‘‘প্রচারের আলোয় আসার সব থেকে ভাল পথ হল বৈগ্রহিক অভিনেতা শাহরুখের বিরুদ্ধে কথা বলা।’’

নব্বইয়ের দশকের শুরুত দিকে মূলত টিভি বিজ্ঞাপনে অভিনয়ে হাতেখড়ি হয় মাহনুরের। এর পর একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ শাহিদ আফ্রিদি’ ছবিতে অভিনয় করেন মাহনুর।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.