× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমেরিকায় মৌসুমী যা করছেন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫ এএম । আপডেটঃ ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ এএম

জাহিদ হোসেন পরিচালিত ও মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’কিছুদিন আগে সেন্সরছাড়পত্র পেয়েছে। মৌসুমী বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এর আগে আমেরিকায় গেলে দ্রুতই দেশে ফিরেছেন তিনি, কিন্তু এবার দীর্ঘ সময় সেখানে অবস্থান করছেন। তাতে অনেকেই মনে করছেন, দেশটির স্থায়ী বাসিন্দা হতেই সেখানে বেশিদিন অবস্থান তাঁর।

তবে সেখানে যে তিনি বসে রয়েছেন তা নয়;মা-বোন ও দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শুটিং ও শোতেও অংশ নিচ্ছেন।এর আগে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামে একটি সিরিজে অভিনয় করেন। এবার মৌসুমী ‘অর্ধাঙ্গিনী’ নামে মিউজিক্যাল ফিল্মেরও শুটিং শেষ করেছেন বলে জানা গেছে। এটি নির্মাণ করছেন সৈয়দ আর ইমন। 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর একটি পোস্টার ও টিজার। তবে কবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পরিচালক। কাজটি নিয়ে সৈয়দ আর ইমন বললেন,‘মৌসুমীর মতো এত বড় মাপেরএকজন নায়িকা আমেরিকার শীতে অভ্যস্ত নন। সেই তিনিই মাইনাস ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড ঠান্ডায় বরফের মধ্যেও কষ্ট করে শুটিংয়ে অংশ নিয়েছেন। কষ্ট হলেও মৌসুমী আপা পুরোপুরি ক্যারেক্টারের মধ্যেই ছিলেন। তাঁর ডেডিকেশনে আমরা মুগ্ধ। আশা করি, কাজটিসবার ভালো লাগবে।’ 

এদিকে মৌসুমীর ফেরার অপেক্ষায় রয়েছেন ‘সোনার চর’ সিনেমার নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, মৌসুমী দেশে ফিরলেই সিনেমাটি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, মৌসুমীকে নিয়েই ‘সোনার চর’ মুক্তির প্রচারণা চালাতে চায় সিনেমাটির টিম। এতে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খানসহ অনেকে।

 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.