× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালে ভর্তি সাইফ আলি খান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ জানুয়ারি ২০২৪, ০৮:১০ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৪, ০৮:১০ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান।

হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান।

সোমবার (২২ জানুয়ারি) সকালে এই অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুতে চোট পেয়েছেন নবাবপুত্র। একইসঙ্গে কাঁধেও চিড় ধরা পড়েছে এই অভিনেতার।

তবে কীভাবে ব্যাথা পেয়েছেন সে বিষয়ে সাইফ বা কারিনার পক্ষ থেকে কোনো তথ্যই জানানো হয়নি। 

জানা গেছে, সাইফ আলি খানের সঙ্গে হাসপাতালে রয়েছেন তার স্ত্রী কারিনা কাপুর। সুস্থতার জন্য অস্ত্রোপচার হতে পারে এই অভিনেতার। 

বেশ কয়েক মাস ধরেই নাকি সাইফের অস্ত্রোপচারের কথা চলছিল। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারেননি এই তারকা। তবে এবার চোট পেয়েই হাসপাতালে ভর্তি হতে হলো নবাবপুত্রকে। 

এর আগে ২০১৬ সালে রেঙ্গুন ছবির সেটে আহত হয়েছিলেন সাইফ আলি খান। আঙুলে চোট পেয়ে অস্ত্রোপচার করতে হয়েছিল অভিনেতার। পুরোনো কোনো চোটেই ফের ভুগছেন কি না, সেটা বিষয় নিয়েও জল্পনার শুরু হয়েছে ভক্তদের মাঝে। 

উল্লেখ্য, ৫৩ বছর বয়সী সাইফকে সবশেষ পর্দায় দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। ২০২৩-এ মুক্তি পাওয়া ওম রাউতের এই ছবিতে ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ। যদিও এই ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। 

‘আদিপুরুষ’-এর ব্যর্থতা ঝেড়ে নতুন বছরে তেলুগু ছবি ‘দেবেরা’তে দেখা যাবে এই অভিনেতাকে। একইসঙ্গে বলিউডেও বেশ কিছু প্রজেক্টে কথা চলছে তার। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.