× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজয়ের রাজকীয় শপথে তৃষার উপস্থিতি, তুঙ্গে প্রেমের গুঞ্জন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১০ মে ২০২৬, ১৯:৫০ পিএম । আপডেটঃ ১০ মে ২০২৬, ১৯:৫১ পিএম

সিনেমার দৃশ্যে বিজয় ও তৃষা। আইএমডিবি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে সবার নজর কেড়েছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে তৃষার উপস্থিতি দুই তারকার দীর্ঘদিনের কথিত প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলমান জল্পনাকে নতুন করে উসকে দিয়েছে।

ঐতিহ্যবাহী সি-ফোম নীল ও সোনালি রঙের শাড়িতে সেজে মা উমা কৃষ্ণানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হন তৃষা। চলতি বছরের শুরু থেকেই বিজয় ও তৃষার সম্পর্কের রসায়ন নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর চাউর হলেও আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তাঁর সশরীরে উপস্থিতি ভক্তদের মাঝে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে। অনুষ্ঠানের প্রবেশপথে এক সংবাদকর্মী আজকের দিনটিকে তামিলনাড়ুর জন্য ‘বড়দিন’ হিসেবে অভিহিত করলে তৃষা মৃদু হেসে সম্মতি জানিয়ে বলেন, “হ্যাঁ, ধন্যবাদ। আমি এই মুহূর্তটির জন্যই অপেক্ষায় আছি।”

বিজয় ও তৃষার পর্দার বাইরের রসায়ন নিয়ে দক্ষিণি চলচ্চিত্রাঙ্গনে আলোচনা দীর্ঘদিনের। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বিজয়ের দীর্ঘ দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন ওঠার পর থেকে তৃষার নাম বারবার আলোচনায় উঠে আসে। যদিও বিচ্ছেদের আবেদনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

শপথ অনুষ্ঠান চলাকালীন তৃষার উজ্জ্বল উপস্থিতি এবং তাঁর মা উমার সাথে থাকা দুই পরিবারের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুই তারকা কেবল নীরবতা পালন করছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের নতুন যাত্রা শুরুর দিনে তৃষার এই মৌন সমর্থন ভক্তদের মনে প্রশ্ন জাগিয়েছে—তবে কি খুব শীঘ্রই তাঁরা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো নতুন ঘোষণা দিতে যাচ্ছেন? আপাতত রাজনৈতিক পালাবদলের মাঝে এই তারকা জুটির ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তামিলনাড়ু জুড়ে চলছে জোর আলোচনা।



ইন্ডিয়া টুডে অবলম্বনে


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.