× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃষ্টিতে নিউ মার্কেট চত্বরে নাচলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম । আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

কৌশানী মুখার্জি

পুজার কেনাকাটার ভিড় উপচে পড়েছে কলকাতার নিউ মার্কেটে। দিনভরের বৃষ্টিতেও দমে যাননি মানুষ। তবে বুধবার এই চত্বর সাক্ষী থাকল এক বিরল এক দৃশ্যের। বৃষ্টিস্নাত পথে ভিড়ের মাঝেই নাচতে দেখা গেল অভিনেত্রী কৌশানী মুখার্জিকে। নায়িকাকে ঘিরে রয়েছে রঙিন মুখের ভিড়। কৌশানীর পরনে লাল শিফন শাড়ি। খোলা চুল। ‘বহুরূপী’ দের ভিড়ে নিজের ছন্দে নেচে চলেছেন অভিনেত্রী। কিন্তু আচমকাই কেন শহরের ব্যস্ততম শপিং মার্কেটে কৌশানীর আবির্ভাব? সেখানেই এলেন, নাচলেন আর বাজিমাত করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ অভিনেত্রী। বুধবার বিকেলে নিউ মার্কেট চত্বরে এক অভিনব রঙিন অনুষ্ঠানের মাধ্যমেই মুক্তি পেল উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘বহুরূপী’র নতুন গান ‘ডাকাতিয়া বাঁশি। যে গানে কণ্ঠ দিয়েছেন খোদ বাস্তবের বহুরূপী লোকশিল্পী ননীচোরা দাস বাউল। তিনিও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলাই বাহুল্য, কৌশানীর নাচ দেখতে ভিড় একেবারে উপচে পড়েছিল সেখানে। অনেকেই মুঠোফোনে মুহূর্ত বন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর মার্কেটিং স্ট্র্যাটেজি যে বরাবরই প্রশংসনীয়, তা বলাই বাহুল্য। ‘বহুরূপী’ ছবির ক্ষেত্রেও তার অন্যথা হল না। ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। ‘বহুরূপী’তে মারকাটারি মেজাজে এসআই সুমন্ত ঘোষাল হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ধুরন্ধর ‘বহুরূপী’ বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.