× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোনো অঞ্চলে বন্যা বেশি হলে সেখানকার এইচএসসি পরীক্ষা পরে হবে: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৫ জুন ২০২৪, ০৬:৫০ এএম । আপডেটঃ ০৫ জুন ২০২৪, ০৬:৫১ এএম

ছবি: সংগৃহীত

দেশের কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে এখন পর্যন্ত তাঁদের আশা ৩০ জুন থেকেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আজ বুধবার সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে সিলেট অঞ্চলে আবহাওয়ার যে পূর্বাভাস আছে এবং বিভিন্ন নদীর পানির সীমা ঊর্ধ্বমুখী, সেটা নিয়ে ইতিমধ্যে তাঁরা অবগত হয়েছেন। যেসব কেন্দ্র ও অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছে, সেসব স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে অঞ্চলগুলোয় বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়া হবে না। সেই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নেওয়ার জন্য যথাযথ প্রস্তুতি আছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি। আশা করছি, আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচেয়ে বেশি আমাদের কাছে মুখ্য। কারণ, আমরা চাই না পরীক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.