× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ড. নিজামুল করিম

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৪, ০২:০৯ এএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৪, ০২:০৯ এএম

ড. নিজামুল করিম

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ড. মো. নিজামুল করিম।  বুধবার (৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ড. মো. নিজামুল করিম এর আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম)-এর মহাপরিচালক হিসেবে কমর্রত ছিলেন।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার-এর ১৪ ব্যাচের এ কর্মকর্তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক ও টিকিউআই প্রকল্পে ডিপিডি পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক, শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ বিষয়ে এ কর্মকর্তার অ্যাকাডেমিক ও প্রায়োগিক অভিজ্ঞতা শিক্ষা ক্যাডারে বহুল প্রশংসিত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.