× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবি অধ্যাপক পাণ্ডের পিএসসিতে যোগদানে বিভাগের শুভেচ্ছা

রাবি প্রতিনিধি:

১৮ এপ্রিল ২০২৪, ০৭:২৮ এএম । আপডেটঃ ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ এএম

পিএসসি’র নতুন সদস্য অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেকে শপথ পাঠ করাচ্ছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে যোগদান করায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে অধ্যাপক পাণ্ডের নিজ বিভাগ থেকে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে।

নিজ বিভাগ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডেকে তাঁর সকল সহকর্মী-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই শুভক্ষণ আনন্দের সাথে উদ্যাপন করছে।

তাঁর এই নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বিশেষভাবে গর্বিত বোধ করছে। এটি তাঁর একটি অসাধারণ কৃতিত্ব এবং জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা, দক্ষতা এবং অঙ্গীকারের প্রমাণ। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ তাঁর অনন্য যোগ্যতাকেই প্রতিফলিত করে। মানুষের সেবা করার জন্য তাঁর আবেগ এবং অটল সততা আমাদের বরাবরই মুগ্ধ করেছে। আমরা সবসময় তাঁর নেতৃত্বগুণ ও  অসাধারণ পেশাদারিত্ব লক্ষ করে এসেছি। আমরা আশা করি, ড. প্রদীপ নতুন ভূমিকা খুবই অর্থপূর্ণ হবে এবং তিনি অবশ্যই সফল হবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা পরিবার বিশ্বাস করে, প্রফেসর ড. প্রদীপ তাঁর মেধা, নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার গুণে পিএসসির ভাবমূর্তি  উজ্জ্বলতর করবেন এবং  দেশ ও জাতির সেবায় আরো বেশি করে আত্মনিয়োগ করতে পারবেন।

প্রসঙ্গত, আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সুপ্রীম কোর্ট জাজেজ লাউঞ্জে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সপথ গ্রহণ করেন। মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের বিচারকগণ, পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেকে ৫ বছরের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.