× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এইচএসসি পরীক্ষা হতে পারে জুনের শেষ সপ্তাহে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ মার্চ ২০২৪, ০৬:২৭ এএম । আপডেটঃ ২০ মার্চ ২০২৪, ০৯:৪৪ এএম

ছবি: সংগৃহীত

আগামী জুন মাসের শেষ সপ্তাহে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। 

শিগগিরই এ পরীক্ষার বিষয়ে রুটিন চূড়ান্ত করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বুধবার (২০ মার্চ) এ তথ্য জানান তিনি।

তপন কুমার সরকার বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ পরীক্ষার রুটিন সংক্রান্ত প্রস্তাব চলতি সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

করোনার আগে সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হত। আর এইচএসসি পরীক্ষা শুরু হত এপ্রিলে। কিন্তু করোনার ধাক্কায় এলোমেলো হয়ে যায় পরীক্ষার সূচি।

করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.