× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদ্রাসার অষ্টমের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ জানুয়ারি ২০২৪, ২২:৪৮ পিএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৪, ২২:৪৯ পিএম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে । ৫০ টাকা বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সুযোগ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে ১৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ জমা দেওয়া যাবে। ফি জমার ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর ছবিসহ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের অনলাইন ফরম বা ইএসআইএফ পূরণ বা তথ্য এন্ট্রি করা যাবে। পূরণ করা ইএসআইফ ফাইনাল সাবমিট করা যাবে ২ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, গত বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্য শিক্ষার্থী ও মাদ্রাসাপ্রধানেরা আবেদন করে শিক্ষা বোর্ডকে জানিয়েছেন, কিছু শিক্ষার্থী বাদ পড়েছেন। সেসব শিক্ষার্থীর ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ে রেজিস্ট্রেশন করতে না পারলে দায় মাদ্রাসাপ্রধানকে নিতে হবে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.